১৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৯, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ২২:১০, ১৫ মার্চ ২০২৬

যুব সংগঠন গুণ্ডামি নয়, মানুষের আস্থার প্রতীক হতে হবে: আল আমিন

যুব সংগঠন গুণ্ডামি নয়, মানুষের আস্থার প্রতীক হতে হবে: আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের কিছু যুব সংগঠনকে অনেক সময় শুধুমাত্র দলের পেশী শক্তি হিসেবে দেখা হয়। তারা গুন্ডামি ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়। তবে আমাদের লক্ষ্য হলো, যুব সংগঠন মানুষের আস্থা ও সমাধানের প্রতীক হয়ে উঠুক। মানুষ যেন মনে করে, এলাকার যে কোনো সমস্যায় তারা নিরাপদভাবে যুব সংগঠকের কাছে যেতে পারে এবং সামাজিক নেতৃত্বের মাধ্যমে সমাধান পেতে পারে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবশক্তির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় যুবশক্তি দায়িত্বশীল নেতৃত্ব প্রদানের মাধ্যমে যেকোনো অপকর্ম থেকে বিরত থাকবে এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিকে সুষ্ঠু পথে এগিয়ে নেওয়ার কাজে অবদান রাখবে। পাশাপাশি জাতীয় প্রয়োজনে দেশের স্বার্থে এবং গণঅভ্যুত্থানকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে যুবশক্তি সক্রিয় ভূমিকা পালন করবে।

ইফতার মাহফিলে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এবং বিশেষ অতিথি সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত, জেলা যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম ও সদস্য সচিব নাসিম আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়