সাংবাদিকদের নিয়ে এনইউজে’র ইফতার মাহফিল
আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে (এনইউজে) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত তরুণ ও প্রবীণ সাংবাদিকদের উপস্থিতিতে এ আয়োজন মিলনমেলায় রূপ নেয়।
সোমবার (১৬ মার্চ) বিকেলে রমজান উপলক্ষে ইউনিয়নের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
ইফতারে অংশ নেন বিকেএমইএ’র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলও।
আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, খন্দকার শাহ আলম ও হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নাফিজ আশরাফ ও শরীফ উদ্দিন সবুজ, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার ইশতিয়াক আহমেদ ও লুৎফর রহমান কাঁকন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকীসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।





































