০৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬

চাইল্ড ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাইল্ড ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের স্বনামধন্য বিদ্যাপীঠ ‘চাইল্ড ল্যাবরেটরি স্কুল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ওসমানী পৌর স্টেডিয়ামে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন। তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ক্যাডেট অ্যান্ড একাডেমি স্কুল, নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের জেলা সভাপতি মো. সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড ল্যাবরেটরি স্কুলের চেয়ারম্যান মো. সামসুজ্জামান।

ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১১টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ছিল- দৌড়, রঙ খেলা, মনোযোগ খেলা, গণনা খেলা, স্কুল ব্যাগ গোছানো, ভারসাম্য দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ব্যাঙ লাফ, টমেটো দৌড়, মোরগ দৌড়, সুঁই-সুতা দৌড়, হাঁড়ি ভাঙা ও গুপ্তধন উদ্ধার।

এসব খেলায় মোট ১৪৫ জন শিক্ষার্থী বিজয়ী হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাইল্ড ল্যাবরেটরি স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হাসান সোহান।

আনন্দঘন পরিবেশে দিনব্যাপী আয়োজনে অভিভাবক ও অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়