চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের শিক্ষা সফর
চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দিনব্যাপী শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় স্কুল প্রাঙ্গণ থেকে সফরের যাত্রা শুরু হয়। পরিচালক ও প্রধান শিক্ষক তাহিরা শবনম যোবায়দার তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বিনোদন কেন্দ্র আনোয়ার ম্যাজিক আইল্যান্ডে ভ্রমণ করে।
শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে বিভিন্ন রাইডে অংশ নেন। মধ্যাহ্নভোজের পর ওয়াটার ল্যান্ডে খেলাধুলা ও আনন্দ উপভোগ করা হয়। সফরের শেষ পর্বে কুইজ, আলোচনা ও খেলাধুলার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণও করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক তাহিরা শবনম যোবায়দা বলেন, “এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও বাস্তব জ্ঞান, সামাজিকতা বৃদ্ধি ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রুবেল মিয়া, সিনিয়র শিক্ষিকা তারানা শারমিন, শিক্ষক জাহাঙ্গীর পাপেল, রিহাত নয়ন, সারোয়ার মাহমুদ শান্ত, লাভলী আক্তার, হ্যাপী আক্তার, মীম আক্তার, সামিয়া ইসলাম ও ডালিম হোসাইন।





































