শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী অনুষ্ঠান
নারায়ণগঞ্জ সদর উপজেলার নূতন গোগনগর (শহীদনগর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নন্দিতা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি জিয়া উদ্দিন বাবলু, শহীদনগর পঞ্চায়েতের প্রধান আনোয়ার হোসেন দেওয়ান ও বায়তুল জান্নাত জামে মসজিদের সাধারণ সম্পাদক মনির হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে সমাজসেবক ও শিক্ষানুরাগী মুসলিম উদ্দিন, আলমগীর হোসেন, তোফাজ্জল হোসেন দেওয়ান, মো. কবির হোসেন, সিটি লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জি এম হৃদয়, জহিরুল ইসলাম সেন্টু ও আইনজীবী হাবিবুর রহমান আরমান উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন আরা, শারমিন আক্তার, আঁখি আক্তার, আকলিমা আক্তার, ফাহমিদা আফরোজ টিসা ও সংগীতা সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে অতিথিরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাঁরা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।





































