২৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৭, ২৩ জুলাই ২০২৬

আইবিএন নিউজের বাংলাদেশ ব্যুরোর ডেপুটি চিফ হলেন বিদ্যুৎ

আইবিএন নিউজের বাংলাদেশ ব্যুরোর ডেপুটি চিফ হলেন বিদ্যুৎ

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদমাধ্যম আইবিএন নিউজ (ইন্টারন্যাশনাল বেঙ্গলি নেটওয়ার্ক নিউজ)-এর বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্প্রতি এ নিয়োগ দেওয়া হয়। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশ ব্যুরোর সংবাদ কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার, সমাজকল্যাণ এবং বিভিন্ন সামাজিক ও ট্রাস্টভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “বস্তুনিষ্ঠতা এবং মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। আইবিএন নিউজের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাস্তব চিত্র এবং প্রবাসী বাঙালিদের গল্প বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাই।”

সর্বশেষ

জনপ্রিয়