১১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৭, ১১ জুলাই ২০২৬

আপডেট: ১৬:৪৮, ১১ জুলাই ২০২৬

মদনগঞ্জে মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মদনগঞ্জে মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সিনিয়র সহকারী সচিব ও উপ-পরিচালক (ভূমি ও ব্যবস্থাপনা) মারিয়া হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ ফয়সাল মো. সাগর। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মাওলানা রবিউল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন, নাসিকের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. গোলাম নবী মুরাদ, দৈনিক রুদ্রবার্তার সহকারী সম্পাদক এম. এইচ. মুহসীন দেওয়ান, লক্ষ্যারচর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মো. আশরাফ উদ্দিন সরকার, সমাজসেবক মো. মনোয়ার হোসেন মন্টু, প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জোনায়েদ আহমেদ, মদনগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোমিন ইসলাম এবং ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি শিউলী আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে মারিয়া হক বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।”

পরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি এবং শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 

সর্বশেষ

জনপ্রিয়