ঈদগাহের সামনে ফুটপাথ দখলমুক্ত করতে জেলা প্রশাসনের অভিযান
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সামনের ফুটপাথ দখলমুক্ত করা হয়েছে। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে
সোমবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সামনের ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
অভিযানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। অভিযান বাস্তবায়নে সহযোগিতা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা পুলিশ।
এসময় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





































