১৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:৩৬, ১৬ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে ক্লাব ভবনের তৃতীয় তলার এক রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।

ইফতারে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা ছাড়াও স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা আমন্ত্রিত ছিলেন। এতে ইফতার আয়োজন সাংবাদিকদের মিলনমেলায় রূপান্তরিত হয়।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হালিম আজাদ, ফজলুল হক, মাহবুবুর রহমান মাসুম, ফজলুল হক রুমন রেজা, ফজলুল বারী, আরিফ আলম দিপু, খন্দকার শাহ আলম, হাবিবুর রহমান বাদল, প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনসহ বিভিন্ন সাংবাদিকরা।

সর্বশেষ

জনপ্রিয়