১৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫৫, ১৫ মার্চ ২০২৬

যুবশক্তির ইফতার মাহফিল: দায়িত্বশীল রাজনীতির আহ্বান

যুবশক্তির ইফতার মাহফিল: দায়িত্বশীল রাজনীতির আহ্বান

পবিত্র রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় যুবশক্তি রোববার (১৫ মার্চ) শহরের একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে যুব সংগঠন মানেই অনেকের কাছে গুন্ডামি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার একটি ধারণা তৈরি হয়েছে। তবে জাতীয় যুবশক্তি যুবদের মানুষের আস্থা ও সমস্যার সমাধানের প্রতীক হিসেবে কাজ করবে এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলবে।

বিশেষ অতিথি মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু বলেন, আদর্শ ও সততা নেতৃত্বের মূল ভিত্তি। রাজনীতিতে জনগণ, সমাজ ও দেশের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান তকমা থেকে মুক্তির জন্য সংসদ সদস্যকে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান। প্রধান বক্তা ছিলেন আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং বিশেষ অতিথি সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত, জেলা যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম, সদস্য সচিব নাসিম আহমেদসহ অন্যান্য
 

সর্বশেষ

জনপ্রিয়