১০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৪, ৯ মার্চ ২০২৬

বিএনপি নেতা আঙ্গুর-টিটুর হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড

বিএনপি নেতা আঙ্গুর-টিটুর হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে।

জানা গেছে, হ্যাক হওয়ার পর থেকেই ওই হোয়াটসঅ্যাপ আইডি থেকে তাদের পরিচিতদের ম্যাসেজের মাধ্যমে অর্থ চাচ্ছেন হ্যাকাররা। এ বিষয়ে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

রবিবার (৮ মার্চ) রাতে শহিদুল ইসলাম টিটুর হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে বলে নিশ্চিত করেছেন নিজেই। ওই রাতেই তিনি এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানিয়েছেন।

শহিদুল ইসলাম টিটু তিনি বলেন, “হ্যাক হওয়ার পর থেকে হ্যাকাররা আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে টাকা দাবি করেছে। আমি আমার পরিচিত ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি, আপনারা সাবধান হবেন। আমার সাথে ফোনে কথা না বলে কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না।”

তবে হ্যাকের বিষয়ে সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ নেতা গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপি থেকে বহিষ্কারও হয়েছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়