১০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৫, ৯ মার্চ ২০২৬

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। তারা বলেন, এই সমস্যা মোকাবেলায় সমাজের সবস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

সোমবার (৯ মার্চ) ফতুল্লার দাপা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ফতুল্লার অলিগলিতে মাদকের বিস্তার ঘটছে। পাশাপাশি কিশোর অপরাধীদের কাছে অনেক সময় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সমাজের প্রতিটি মানুষকে সাহস করে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দাপা তুফানী প্রধান জামে মসজিদের খতিব মুফতি ওয়ালি উল্লাহ আজাদী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা থানা শ্রমিক দলের সাবেক সভাপতি দুলাল সিদ্দিকী, ফতুল্লা থানা বিএনপি নেতা তুষার আহমেদ মিঠু, খোরশেদ কাজী, ১নং ওয়ার্ডের মেম্বার হাসমত আলী, ২নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়