বন্দরে ৫০০ পরিবারের মাঝে মাসুদুজ্জামানের গরুর মাংস বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দরে অসহায় ও দরিদ্র ৫০০ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করেছেন মহানগর বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ।
সোমবার ( ৯ মার্চ) বন্দরের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে ৫০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।
সারাদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোট ১৩০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হচ্ছে। রমজান মাসে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে বলা হয়, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত।
এসময় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা।





































