০৪ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১২:৪৯, ৪ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলীর আয়োজনে ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলীর আয়োজনে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল এর অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

গত মঙ্গলবার (৩ মার্চ) সদর উপজেলা কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

এ সময় ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী সহ উপজেলা প্রশাসনের কর্মচারী কর্মকর্তা ও বিভিন্ন অঞ্চলে ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

জনপ্রিয়