রাস্তায় ভ্যান, চৌকি থাকবে না : এমপি কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমি জেলা প্রশাসক ও সিটি প্রশাসকের সাথে বসেছি। আপনারা আমাকে একটু সময় দিন। রমজান মাসে মানবিক দিক বিবেচনায় আমরা কঠোর হতে পারছি না। রমজানের পর আপনারা দৃশ্যমান কাজ দেখতে পারবেন।
গত মঙ্গলবার (৩ মার্চ) নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নব-নির্বাচিত এমপি এড.আবুল কালাম ও এমপি আব্দ্ল্লুাহ আলামিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া এবং সাধারণ সম্পাদক এম.এ শাহেদ শাহীন। কমিউনিটি সেন্টারে অংশ নিয়ে বক্তব্যে প্রধান অতিথি বলেন ।
যানজট ইস্যুতে কালাম বলেন, রাস্তায় যানজটের সমাধান হবে। আপনার সড়কে চলাচল করতে পারবেন। রাস্তায় ভ্যানগাড়ি কিংবা চৌকি থাকবে না।
তিনি বলেন, আমার আগে অনেকেই মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি তাদের সাথে সহমত পোষণ করছি। আমি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরেছি এজন্য আল্লাহর কাছে এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের কাছে আপনারা দাবী উপস্থাপন করবেন। এটা আপনাদের অধিকার। জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সমস্যা সমাধানে এগিয়ে যাওয়া আমার কর্তব্য।
তিনি বলেন, আমাদের চাঁদাবাজি, হকার ও যানজটের সমস্যা আছে। জনগণ চায় তাদের আকাঙ্খা তাদের জনপ্রতিনিধিরা তাদের দাবী পূরণ করুক। আমাকে আপনারা চতুর্থবার নির্বাচিত করেছেন। আমি পরীক্ষিত লোক।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ এর জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ এর জাতীয় সংসদ সদস্য আবদুল্লা আল-আমিন,হেলাল উদ্দিন, সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটি,মোরশেদ সারওয়ার সোহেল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রিজ,গোলাম সারওয়ার সাঈদ পরিচালক নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ,আহমেদুর রহমান তনু পরিচালক নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ,আফজাল হোসেন পন্টি সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব শাহজাহান মিয়া-সভাপতি না.গঞ্জ জেলা দোকান মালিক সমিতি, সমাপনি বক্তব্য রাখেন এম এ শাহেদ শাহীন-সাধারণ সম্পাদক নাঃগঞ্জ জেলা দোকান মালিক সমিতি,পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন আবুল খায়ের কাউছার-ধর্ম বিষয়ক সম্পাদক।





































