২১ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:২১, ৯ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৩০, ৯ মার্চ ২০২৬

মদিনা বিশ্ববিদ্যালয়

পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেলেন সোনারগাঁয়ের মুশাহিদ

পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেলেন সোনারগাঁয়ের মুশাহিদ

আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা-এর ফ্যাকাল্টি অব আরবি ল্যাঙ্গুয়েজের অন্তর্গত ভাষাতত্ত্ব বিভাগে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সন্তান মুহাম্মদ মুশাহিদ দেওয়ান।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা অনুষদ গত ৮ মার্চ ২০২৬ এমফিল ও পিএইচডি প্রোগ্রামের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এর আগে গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করেন তিনি।

জানা গেছে, ২০১৬ সালে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের স্কলারশিপ পেয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা-এ ভর্তি হন মুশাহিদ দেওয়ান। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে অনার্স, মাস্টার্স ও এমফিল সম্পন্ন করেন। এছাড়া তিনি একই বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পবিত্র মদিনা মুনাওয়ারার মাটিতে এই একাডেমিক অর্জনের জন্য তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চান বলেও জানান তিনি।
 

সর্বশেষ

জনপ্রিয়