২১ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৬, ৮ মার্চ ২০২৬

সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যানজট নিরসনে উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

রোববার (৮ মার্চ) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ কার্যক্রমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। 

উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে মুসা নামে এক তরমুজ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বৈশাখী রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। এসময় রাস্তার ওপর থাকা ভাসমান ভ্যান, দোকান, টেবিল অপসারণ করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন,ভূমি সহকারী পেশকার আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশ। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও নিম্নমানের খাবার বিক্রি করায় বৈশাখি রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫ হাজার ও দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা এক তরমুজ ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়