১০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০২, ৯ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা

সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার আওতাধীন ৮ নং ওয়ার্ডের উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়।

৮ নং ওয়ার্ড সভাপতি মুহা. জিহাদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি মুহা. সোহেল প্রধান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ হোসাইন আহমাদ।

সর্বশেষ

জনপ্রিয়