২০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৯, ২০ আগস্ট ২০২৬

আপডেট: ২২:২৪, ২০ আগস্ট ২০২৬

আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে মারা গেছে চার শিশু। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন। 

নিহতরা হলেন: একই এলাকার আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসার (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)। 

আড়াইহাজার থানার ওসি সবজেল বলেন, বিকেলে শিশুদের খুঁজে পাচ্ছিলো তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পুকুরে নেমে তখন একে একে চারজন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

"দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুজনকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেবার পর পরীক্ষা করে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।” 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা কোনো অভিযোগ না করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয় বলেও জানান ওসি।

সর্বশেষ

জনপ্রিয়