২০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৬, ২০ আগস্ট ২০২৬

শতবর্ষী অসহায় প্রতিবন্ধী হাসান আলীর পাশে রূপগঞ্জ ইউএনও

শতবর্ষী অসহায় প্রতিবন্ধী হাসান আলীর পাশে রূপগঞ্জ ইউএনও

রূপগঞ্জে শারীরিক প্রতিবন্ধকতার কারণে অসহায় অবস্থায় জীবনযাপন করা হাসান আলীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

গন্ধবপুর, তারাব পৌরসভার বাসিন্দা হাসান আলী (১১৫) শারীরিক প্রতিবন্ধকতার কারণে একটি পা হারিয়েছেন। চলাফেরার জন্য একটি ছোট কাঠের টুকরোর ওপর নির্ভর করতে হয় তাকে। মানুষের সহায়তায় জীবনের প্রয়োজন মেটান তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রূপগঞ্জ উপজেলা প্রশাসনে আসেন হাসান আলী। এ সময় তার অসহায়ত্ব ও কষ্টের বিষয়টি ইউএনও মো. সাইফুল ইসলামের নজরে আসে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে তার চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন ইউএনও। পাশাপাশি তার হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।

উপজেলা প্রশাসন জানায়, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন ইউএনও মো. সাইফুল ইসলাম।

একটি হুইলচেয়ার হাসান আলীর জন্য শুধু চলাচলের সহায়ক উপকরণ নয়; এটি তার স্বাভাবিকভাবে চলাফেরার নতুন সুযোগ, স্বস্তি ও আশার প্রতীক হয়ে উঠেছে।

সর্বশেষ

জনপ্রিয়