২০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৩, ২০ আগস্ট ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত আমীর আবদুল জব্বার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত আমীর আবদুল জব্বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের দেওয়ানবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন তিনি।

গত ১০ আগস্ট লিটন দেওয়ানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডে পুরো বাড়ি পুড়ে যায়। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন মাওলানা আবদুল জব্বার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, বন্দর থানা জামায়াতের আমীর মাওলানা ফজলুলহাই জাফরি এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়