১২ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৭, ১২ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবি

সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের বিভিন্ন কার্যক্রম ও বক্তব্যকে কোরআন-সুন্নাহবিরোধী দাবি করে তা বন্ধের দাবিতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ৩টায় সানারপাড় দারুল উলুম মাদ্রাসায় সিদ্ধিরগঞ্জ থানা ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি আবু তাহের আল মাদানীর সভাপতিত্বে সেমিনারে সংগঠনটির উপদেষ্টা মুফতি তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মুফতি জাকির হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মুফতি লুৎফুর রহমান, মুফতি খালেদ বিন নূর, মুফতি এনামুল হাসান ফতেহপুরী, মুফতি রায়হান, মুফতি রাকিবুল হাসান, মুফতি জাকারিয়া আল ফরহাদ, মুফতি মুবারক করিম রহমানী ও মুফতি ত্বহাসহ অন্যান্য ওলামায়ে কেরাম বক্তব্য দেন।

সেমিনারে বক্তারা হিযবুত তাওহীদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তারা সংগঠনটির বিভিন্ন বক্তব্যকে কোরআন ও সুন্নাহবিরোধী এবং ঈমানের জন্য ক্ষতিকর বলে দাবি করেন। একই সঙ্গে এসব বক্তব্য ও কর্মকাণ্ড সম্পর্কে মুসল্লি ও সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা বলেন, ইসলাম ও ঈমানবিষয়ক বিভ্রান্তিকর বক্তব্য ও অপতৎপরতার বিরুদ্ধে কোরআন-সুন্নাহর সঠিক শিক্ষা মানুষের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

তারা আরও বলেন, সমাজে ইসলাম ও ঈমান নিয়ে বিভ্রান্তি ছড়ানো রোধে আলেম-ওলামাদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

সেমিনারে মুফতি এনামুল হাসান, মাওলানা তোহা, মাওলানা হাসান, মুফতি আব্দুল মালেক, মুফতি রাকিব, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা রুহুল আমিন, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা ইব্রাহিম, মাওলানা মনির হোসাইন, মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি মাসুবিল্লাহ, মাওলানা সোলাইমান, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মুফতি আব্দুল্লাহসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়