বন্দরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-২
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে বন্দর থানার বউ বাজার ১ন গল্লী জনৈক আনোয়ার হোসেন বসত ঘরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলো বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত সৈয়দ আহম্মেদের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও বন্দর ঝাউতলা এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সিরাজ (৩৫)।
এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক রাজিব হোসেন তালুকদার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৭(৭)২৬।
পরে গ্রেপ্তার আসামিদের বুধবার (৮ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।





































