১৭ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১১, ১৭ জুন ২০২৬

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মাতার মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির (এনজেইউ) উদ্যোগে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।

বুধবার (১৭ জুন) মরহুমার মরদেহ কিশোরগঞ্জ জেলায় নেওয়া হয় এবং সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমার রুহের মাগফিরাত, সকল জীবিত ও মৃত ব্যক্তিদের জন্য দোয়া এবং অসুস্থদের সুস্থতা কামনায় বুধবার (১৭ জুন) বাদ এশা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, মো. আসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মোজাম্মেল হোসেন লিটন, কার্যকরী সদস্য সেকান্দার মাস্টার, ওয়ারদে রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন রুদ্র বার্তা পত্রিকার সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, দৈনিক যায়যায়দিনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন এবং বর্তমান নিউজের নগর সম্পাদক দেলোয়ার প্রধান উজ্জ্বল।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. মেহেদী হাসান। দোয়া শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়