সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কৃষক দল নেতা রানা মুন্সীর
অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সদর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রানা মুন্সী।
বুধবার (১৭ জুন) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মো. রানা মুন্সী বলেন, “মায়ের মৃত্যু একজন সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতি। আমি সাংবাদিক তানভীর হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করেন।”
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।





































