নাসিক প্রশাসক সাখাওয়াতের সঙ্গে অকিল উদ্দিনের সাক্ষাৎ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ট্যাঙ্কলরি এসোসিয়েশন ঢাকা বিভাগের সভাপতি অকিল উদ্দিন ভূইয়া।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর নগর ভবনের প্রশাসকের কক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
গত মামের শেষের দিকে নাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন সাখাওয়াত হোসেন খান। সে সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।





































