শহরে জেলা জমিয়তের ইফতার বিতরণ
রমজানের প্রথম দিনেই শহরের অসহায় ও ভাসমান রোজাদারদের পাশে দাঁড়িয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চাষাঢ়া এলাকায় এ ইফতার বিতরণ করা হয়। এ সময় জেলা ও মহানগর জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রমজানজুড়ে অসহায় ও ভাসমান রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। তিনি জানান, শুধু আনুষ্ঠানিকতা নয়, সমাজের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের সঙ্গে একসাথে ইফতার করার মধ্য দিয়ে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন জোরদার করাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করা হবে।





































