সিদ্ধিরগঞ্জে লেগুনার ধাক্কায় অজ্ঞাত কিশোরের মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে লেগুনার ধাক্কায় অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) ভোরর মহাসড়কের শিমরাইল মোড়স্থ গ্রীন গার্ডেন অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে শিমরাইল হাইওয়ে পুলিশ।
নারায়ণগঞ্জের শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দীন বলেন, ভোর রাতে একটি লেগুনার ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো সনাক্ত হয়নি। তবে, ধারণা করছি বয়স আনুমানিক ১৭ বছর হতে পারে। দুর্ঘটনাটি ঘটার সাথে সাথে ঘাতক লেগুনা চালক ঘটনাস্থল থেকে পালালেও লেগুনাটি নিতে পারেনি। আমরা গাড়িটি আটক করেছি।





































