১৭ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ১৭ জুন ২০২৬

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলনের শোক

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলনের শোক

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ   নারায়ণগঞ্জ জেলা শাখা।

বুধবার (১৭ জুন) এক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইন বলেন, নারায়ণগঞ্জের জনপ্রিয় নিউজ প্রোর্টাল নিুজ নারায়ণগঞ্জ এর প্রধান নির্বাহী তানভীর হোসেন এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন, মরহুমার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
 

সর্বশেষ

জনপ্রিয়