১০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৬, ৯ মার্চ ২০২৬

এনায়েতনগরে শিক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল

এনায়েতনগরে শিক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল

ফতুল্লার এনায়েতনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সোমবার (৯ মার্চ) বিকেলে পবিত্র রমজানের ১৯তম দিনে পঞ্চবটি এলাকায় এ আয়োজন করা হয়।

সংগঠনটির নেতারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার আওতাধীন এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ আবির হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুমিন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি হাজী সাইদুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে ছাত্র আন্দোলনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা তরুণদের সুশিক্ষা ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়