খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিভা হাসানের দোয়া
প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শহরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) মন্ডলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সানজিদা খাতুন মিতা, নাসিক ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি মাহামুদা বেগম, সহসভাপতি তাছলিমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার সুলতানা, গোগনগর ইউনিয়ন মহিলা দলের সভাপতি পপি হোসাইন প্রমুখ।





































