১৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৭, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তোলারাম কলেজ ছাত্রদলের দোয়া

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তোলারাম কলেজ ছাত্রদলের দোয়া

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে কলেজ মসজিদের সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়ার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের চলমান বিভিন্ন সমস্যা ও সংকট থেকে উত্তরণ, শান্তি-শৃঙ্খলা, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া সরকার ও বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং দেশের সর্বস্তরের মানুষের শান্তি, নিরাপত্তা ও মঙ্গল কামনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়