১৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩২, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া

খালেদা জিয়ার জন্মদিনে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর নগরীর ডিআইটি কাদেরিয়া তৈয়াবিয়া তাহারিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, সাবেক সহসভাপতি হাজী নুরুউদ্দিন আহম্মেদ এবং জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।

এ সময় বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মল্লিক, মহানগর বিএনপি নেতা পলাশ প্রধান, কাজী নাঈম, আল-আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়