২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

নাসিক ৮ ও ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাসিক ৮ ও ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ ও ১০ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর শান্তিনগর এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই পবিত্র মাসে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।” তিনি সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ উত্তর সাংগঠনিক থানা আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়