০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ’র গণসংযোগ

সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ’র গণসংযোগ

নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে গণসংযোগ করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) গণসংযোগকালে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় গোলাম মসীহ বলেন, “আমাকে যদি আল্লাহ কবুল করেন, তাহলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। আমি নিজে কোনো দুর্নীতি বা অবৈধ অর্থে জড়াব না এবং কাউকেও জড়াতে দেব না।”

তিনি আরও বলেন, সীমিত পুলিশ ফোর্সের বাস্তবতায় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কমিউনিটি ফোর্স গঠন করা হবে, যেখানে প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডে ন্যূনতম ৫০ জন সদস্য থাকবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে মোটরবাইক সুবিধা, হাইওয়ে প্যাট্রোল জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, তিনগুণ স্ট্রিট লাইট বৃদ্ধি এবং বাসস্ট্যান্ড ও প্রধান বাজারগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমেদ মুন্সী, সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়