১৯নং ওয়ার্ডে সিরাজুল মামুনের পক্ষে মহিলা সমাবেশ
নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও জামায়াত-এনসিপি সহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) নাসিক ১৯ নং ওয়ার্ডের শান্তিনগরে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজুল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, খেলাফত মজলিস মহানগরের সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, জামায়াত বদর দক্ষিণ থানা আমীর ফজলুল হাই জাফরী, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ ১০ দলের নেতৃবৃন্দ।
সমাবেশে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয় এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন কামনা করা হয়।





































