০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

মুছাপুর ইউনিয়নে সিরাজুল মামুনের গণসংযোগ

মুছাপুর ইউনিয়নে সিরাজুল মামুনের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপিসহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন বন্দরের মুছাপুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মুছাপুর ইউনিয়নের হাজী সাহেবের মোড় থেকে গণসংযোগ শুরু করে দুপুর ২টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেওয়াল ঘড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এবিএম সিরাজুল মামুনের সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, বন্দর থানা সভাপতি মুফতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, জামায়াতে ইসলামীর বন্দর উপজেলা আমীর মাওলানা খুরশিদ আলম ফারুকী, রেজাউল করীম রেজা, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়