০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:০৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে আওয়ামী লীগ নেতা বল্টু আমজাদ গ্রেপ্তার

বন্দরে আওয়ামী লীগ নেতা বল্টু আমজাদ গ্রেপ্তার

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমজাদ ওরফে বল্টু আমজাদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বল্টু আমজাদ বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার মৃত লাল চাঁন সরদারের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টার দিকে বন্দর থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ৫০-৫৫ জন নেতাকর্মী একত্রিত হয়।

পরবর্তীতে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করে। বিষয়টি পুলিশের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ১৫-২০টি মোটরসাইকেলে করে বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা দ্রুত ঢাকা অভিমুখে পালিয়ে যায়।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বল্টু আমজাদকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়