০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:০২, ১ ফেব্রুয়ারি ২০২৬

গ্যাস সমস্যা ও বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দিপু ভূঁইয়ার

গ্যাস সমস্যা ও বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দিপু ভূঁইয়ার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “রূপগঞ্জে মাদকের ব্যবসা করে হাতেগোনা কয়েকটি পরিবার। তারা কারা, তা রূপগঞ্জের প্রতিটি মানুষ চেনেন। আগামী ১২ তারিখের পর সবাইকে সঙ্গে নিয়ে এসব মাদক ব্যবসায়ীকে এলাকা ছাড়া করবো।”

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন তিনি।

দিপু ভূঁইয়া আরও বলেন, “১২ তারিখের পর মা-বোনদের বাসায় খাবার খেয়ে আপনাদের সমস্যাগুলো শুনব। এলাকায় বেকারত্ব, গ্যাস সংকটসহ আরও যেসব নাগরিক সমস্যা রয়েছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেগুলো সমাধানের চেষ্টা করব।”

গণসংযোগকালে স্থানীয় নারী ভোটাররা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেসব সমাধানের আশ্বাস দেন। বিএনপির এই প্রার্থী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগের মাধ্যমে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়