২৮ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫০, ২৮ মার্চ ২০২৬

ছাত্র ফেডারেশন নেতা রিচার্ডের মায়ের মৃত্যুতে শোক

ছাত্র ফেডারেশন নেতা রিচার্ডের মায়ের মৃত্যুতে শোক

বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মশিউর রহমান খান রিচার্ড-এর মা নিশাত সুলতানা (৬২)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা।

শনিবার (২৮ মার্চ ২০২৬) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “মশিউর রহমান খান রিচার্ড-এর মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন মমতাময়ী মা হিসেবে তিনি যে আদর্শ রেখে গেছেন, তা অতুলনীয়। এই অপূরণীয় ক্ষতিতে আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
 

সর্বশেষ

জনপ্রিয়