২৮ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ২৮ মার্চ ২০২৬

বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মধ্যবয়সী এক ভিক্ষুক নারী (৩৫)কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় বন্দর দড়ি সোনাকান্দা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রিপন মিয়া (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিপন মিয়া দীর্ঘদিন ধরে একই এলাকার আব্দুল মোতালেব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। 

ভুক্তভোগী নারীও একই বাড়িতে পৃথক কক্ষে বসবাস করতেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার (২৮ মার্চ) সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

অভিযোগে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ভুক্তভোগী নারী ঘরের বাইরে গেলে ওই সুযোগে রিপন মিয়া তার কক্ষে প্রবেশ করেন। পরে নারী কক্ষে ফিরে এলে তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই রিপন মিয়াকে গ্রেপ্তার করে।

বন্দর থানার পুলিশ জানায়, শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়