১৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৩, ১৭ মার্চ ২০২৬

শওকত-অভির নেতৃত্বে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা

শওকত-অভির নেতৃত্বে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ মহানগরের জন্য ৪৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৬ মার্চ) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে আগামী ছয় মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে মো. শওকত আলীকে এবং সদস্য সচিব করা হয়েছে আশিকুর রহমান অভিকে।

ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনা ইসলাম (মুক্তি), আবুল খায়ের; যুগ্ম আহ্বায়ক সোহেল খান সিদ্দিক, খান ইব্রাহীম আদহাম, মো. রেদোয়ানুল ইসলাম শুভ, তানভীর জিসান।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাগর মল্লিক, ফজলে রাব্বি; যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মোল্লা, এমায়দুল ইসলাম, রাহুল চৌধুরী, মাহবুব উর রহমান শান্ত, শাহাদাত হোসেন লিমন, মাহবুবুর রহমান অভি।

সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভূঁইয়া।

সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দিন, মুফতি তাফাজ্জুল হক ফায়েজী, মো. শহিদুল্লাহ খান, মো. আল আমিন, মো. রুহুল আমিন, মো. রঞ্জু হোসেন, ইজাজ আহমেদ, মাহমুদুল হাসান, মো. ফজলুর রহমান, সাইদুল ইসলাম সুজন, ইউনুস মিয়া, রাশেদ আহমেদ, ইমতিয়াজ আহমেদ রাতুল, ইয়ান ভূঁইয়া, ফাহাদ আল পরশ, মো. স্বাধীন, মো. রাহাত, সরকার মো. শরিফুল ইসলাম, সোয়াইব আলম, মো. নূরুল আমিন সিদ্দিকী (নাঈম)।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মমিদুল ইসলাম হৃদয়, মেহেদী হাসান মুন্না, মুশফিক সামি, মাহমুদুল হাসান, মোহাগ ইসলাম, সোলাইমান মোহাম্মদ, শাহরিয়ার হাসান শুভ, মো. মাহবুব উদ্দিন, মুগ্ধ আল কবির ও শুক্কুর মাহমুদ জুয়েল।

দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ কমিটির অনুমোদন দেন।

সর্বশেষ

জনপ্রিয়