কাশিপুরে যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১২
সদর উপজেলার কাশিপুরে পুলিশ ও র্যাবের যৌথ আভিযানে মাদক দ্রব্যসহ ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কাশিপুর উত্তর নরসিংপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর নবী (২৪) সিরাজগঞ্জের উল্লাপাড়ার নজরুল ইসলামের ছেলে, রাকিব (২৩) চাঁদপুর জেলার হাইমচরের আব্দুর রহমান, শামীম (২৬) খাগড়াছড়ি পানছরী এলাকার মৃত হারেজ আলীর ছেলে, শাহীন (১৯) বক্তাবলি ঘাট এলাকার বাসিন্দা, জাহাঙ্গীর ( ৩৯) সদর উপজেলার মুক্তারকান্দি এলাকার আমানউল্লাহর ছেলে, রিপন (২১) পাবনা চাটমোহর এলাকার আনোয়ারের ছেলে, শরীফ (২২) সুনামগঞ্জ ধীরাইয়ের আজিজুর রহমানের ছেলে, সুমন (৩৫) মুন্সিগঞ্জ লৌহজং এলাকার মুসলিম শেখের ছেলে, ইমরান (২৬) ভোলা চরফ্যাশন এলাকার লোকমানের ছেলে, ফয়সাল (২৮) গোপালনগরের হাবিব মোল্লার ছেলে, খোরশেদ আলম (৪৭) ফতুল্লা গেদ্দার বাজার এলাকার মৃত তোফাজ্জলের ছেলে এবং আরিফ (২২) চাঁদপুর মতলব উত্তরের আবুল কালামের ছেলে।
শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, এই যৌথ অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীসহ ১২ জন আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ৩৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





































