২৮ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৪, ২৮ মার্চ ২০২৬

অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতা টিপুর

অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতা টিপুর

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন।

শনিবার (২৮ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, তিনি নিজেকে কখনো ওলি-আল্লাহ দাবি করেন না, তবে সবসময় সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতেই পছন্দ করেন। তিনি উল্লেখ করেন, নিজেকে সব ধরনের অন্যায় ও অপরাধ থেকে দূরে রাখার চেষ্টা করেন এবং কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় নেন না।

স্ট্যাটাসে টিপু আরও বলেন, তিনি কারো হক নষ্ট করেন না এবং অন্যের সম্পদের প্রতি তার কোনো লোভ নেই। তবে সামাজিক ও রাজনৈতিক প্রতিযোগিতায় যারা তার সঙ্গে পারে না, তারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলেন, যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আল্লাহ যেন তাদের হেদায়েত ও হেফাজত করেন।

তিনি আরও উল্লেখ করেন, জীবনে যা কিছু অর্জন করবেন তা পরিশ্রমের মাধ্যমেই করতে চান এবং অন্যের পরিশ্রমে কিছু পাওয়ার ইচ্ছা তার নেই।

তিনি তার বিরুদ্ধে অহেতুক ষড়যন্ত্র ও অপপ্রচার না চালানোর আহ্বান জানান এবং যারা এসব করছেন, তাদের মঙ্গল ও সফলতা কামনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়