স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে এমপি আবুল কালামের শোক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
শনিবার (২৮ মার্চ) শোকবার্তায় তিনি বলেন, “মহান রাব্বুল আলামীন যেনো মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। পরিবারের সদস্যদের প্রতি জানাই সমবেদনা।”
উল্লেখ্য দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।





































