নারায়ণগঞ্জ ক্লাবের সংস্কারকৃত পরিচালনা পর্ষদের অফিস উদ্বোধন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নতুনভাবে সংস্কারকৃত পরিচালনা পর্ষদের অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বাদ মাগরিব ক্লাবের নামাজঘরে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি, সদস্য ও সদস্য পরিবারের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে ক্লাবের সভাপতি আলহাজ এম. সোলায়মান ফিতা কেটে নতুনভাবে সংস্কারকৃত পরিচালনা পর্ষদের অফিসের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদের সদস্য মো. জাহিদ হোসেন, মো. হারুন-অর-রশীদ, আলতাফ হোসেন, উজ্জ্বল হোসেন, অ্যাডভোকেট শেখ গোলাম মোর্শেদ (গালিব), খান আব্দুল কাদির মাহবুব (বাবু), কাজী আব্দুস সাত্তার ও অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা (দীপক)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির।
এ ছাড়া অনুষ্ঠানে ক্লাবের বিপুল সংখ্যক সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





































