প্রধানমন্ত্রীকে মেয়ের বিয়ের দাওয়াত দিলেন টিপু
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি তার ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির বিয়ের দাওয়াত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন।
সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট টিপু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমার দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং রাজনৈতিক অভিভাবক, নেতাকর্মীদের আস্থার শেষ ভরসা, বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমার ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির বিয়ের দাওয়াত প্রদান করলাম।”
ফেসবুকে প্রকাশিত ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে অ্যাডভোকেট টিপুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।





































