০২ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৫:০৬, ১ মার্চ ২০২৬

রহিমা শরীফ মায়ার মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোকবার্তা

রহিমা শরীফ মায়ার মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোকবার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রহিমা শরীফ মায়ার মাতা সুফিয়া কামাল (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১ মার্চ) ভোর আনুমানিক ৬টায় শহরের মাজদাইর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রহিমা শরীফ মায়ার মাতা দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন—এ সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তিনি বলেন, মরহুমা একজন স্নেহশীলা, ধর্মপরায়ণ ও মহীয়সী নারী ছিলেন। তাঁর সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রেরণার উৎস ছিলেন তিনি। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান ও মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।

সর্বশেষ

জনপ্রিয়