২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১০:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ওলামা লীগ নেতা আব্দুল মোতালিব গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ওলামা লীগ নেতা আব্দুল মোতালিব গ্রেপ্তার

নারায়ণগঞ্জের  বৈষম্যবিরোধী মামলায় থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে (৬০) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংগঠিত বিস্ফোরক মামলায় মামলার আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন৷ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, জানান, বৈষম্য বিরোধী বিস্ফোরক মামলায় সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি। দীর্ঘদিন যাবত আত্নগোপনে ছিলেন।

সোমবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

সর্বশেষ

জনপ্রিয়