১৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২১, ১৪ জুলাই ২০২৬

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের সাজা

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের সাজা

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মাসুদ (২৭), মো. আব্দুল মান্নান (২৭), মো. আরিফ (৩৪), মো. শাকিল (১৮), মো. বেলাল (২৩), মো. সাইফুল ইসলাম (২৩), মো. রতন (৩০) ও মো. ইমন হোসেন (২২)।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রচলিত আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে রূপগঞ্জে নিয়মিত মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়